সর্বশেষঃ
রাজধানীতে পল্লবীতে জামায়াতের মশক নিধন কর্মসূচি পালন নিরাপদ পানির জন্য ২৫ হাজার কোটি টাকার প্রকল্প :স্থানীয় সরকার মন্ত্রী ডিআরইউ’র ৩১ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল্লি সফর তারেক রহমানের প্রধান চ্যালেঞ্জ হাসিনার কর্মকাণ্ড : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.পুরের চাঁদাবাজ বিএনপির ওয়ার্ড সভাপতি স্বপন আটক সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহী নিহত নাইজেরিয়ায় রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

এবার মার্কিনরা ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমাতে প্রস্তাব পাস করেছে

দূরবীণ নিউজ ডেস্ক:
অবশেষে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ওই দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমানোর একটি প্রস্তাব অনুমোদন করেছে।
ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে ট্রাম্পের একক ক্ষমতা খর্ব করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়। খবর বিবিসি, সিএনএন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ট্রাম্পের ক্ষমতা কমাতে প্রতিনিধি পরিষদে উত্থাপিত প্রস্তাবের পক্ষে ২২৪ ভোট পড়ে। বিপক্ষে ভোট দেন ১৯৪ জন।

এদিকে হোয়াইট হাউসের এক মুখপাত্র প্রতিনিধি পরিষদে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমানোর প্রস্তাবকে ‘হাস্যকর’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছেন।

তবে বিবিসি, সিএনএন এর প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনী ব্যবহারে কংগ্রেসের অনুমোদন ছাড়া ট্রাম্প যাতে একক সিদ্ধান্ত নিতে না পারেন সে লক্ষ্যে ডেমোক্রেট সদস্যরা এ প্রস্তাব আনেন।  বিষয়টি ভোটে দেওয়া হলে প্রতিনিধি পরিষদের বেশিরভাগ রিপাবলিকান সদস্য এর বিপক্ষে ভোট দেন।

বিধি অনুযায়ী এ প্রস্তাব এখন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে যাবে। তবে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় এটি সেখানে পাস হবে না বলে ধারণা করা হচ্ছে।

কিন্তু সিনেটে যদি তা পাস হয় তাহলে মার্কিন প্রেসিডেন্টের অনুমোদন ছাড়াই তার যুদ্ধ ক্ষমতা সীমিত করার এ প্রস্তাব স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যাবে।

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের কুদস বাহিনীর কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হন।

এ ঘটনার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় ইরান এবং ইরাকে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা করে তেহরান। এতে মধ্যপ্রাচ্যজুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এরপর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার কথা জানান এবং নতুন করে দেশটির বিরুদ্ধে অবরোধ আরোপ করেন।

এ অবস্থায় মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমানোর প্রস্তাব পাস হয়েছে।

তবে বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে ভোটের কয়েক ঘণ্টা আগে ট্রাম্প জানান, সোলেমানি যুক্তরাষ্ট্রের দূতাবাস উড়িয়ে দেয়ার পরিকল্পনা করেছিলেন। আর এ কারণেই তাকে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12