সর্বশেষঃ
এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৫২.১২, মোট পাস -৬ ৪৬৬৮৫ ও  জিপিএ-৫: ৪00৮৪ জন, মাদ্রাসায় আলিমে পাসের হার ৬১.০৭, পাস- ৫৪ ৫৪৭, জিপিএ-৫: ৩২৫০ জন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মোটরসাইকেল উদ্ধার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ ঢাকায় তুরস্কের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমিরসহ কেন্দ্রীয় নেতারা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে ইলিশ ধরা শুরু করেছে  প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

এবছর সারাদেশে হাসপাতালে ২৮ হাজার ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে

ফাইল ছবি

দূরবীণ নিউজ ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে চলতি বছরে সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০১ জন মারা গেছেন।

সোমবার (১৩ ডিসেম্বর) ডেঙ্গু জ্বরে আক্রান্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তাদেরমধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ১৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ২৭ জন রোগী ভর্তি হন।

বর্তমানে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ১৭৯ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১১১ জন ও বেসরকারি হাসপাতালে ৬৮ জন রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সবশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ডেঙ্গুরোগীর মধ্যে রাজধানী ঢাকায় সরকারি হাসপাতালে ৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৬ জন রোগী ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৭ জন।

সোমবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (বিপিএম) ই-এম আই এস ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ১০১ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৭২১ জন।

এদিকে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীদের মধ্যে জানুয়ারি মাসে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, নভেম্বরে ৩ হাজার ৫৬৭ জন এবং ১ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ৭৭৯ জন ভর্তি হন।

এছাড়া চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০১ জন মা রা গেছেন। তাদের মধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন, নভেম্বরে ৭ জন এবং ১৩ ডিসেম্বর পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12