সর্বশেষঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় গেলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মিয়ানমার সামরিক জান্তা নিরীহ রোহিঙ্গাদের গণহত্যা করেছে বলে রায় প্রদান আইসিজের উত্তরায় মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে অগ্নিকাণ্ডে মহাখালীর সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের দেখতে গেলেন জামায়াতের সেলিম উদ্দিন শেখ হাসিনার সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

এডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার তাপসের শোক

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী, এডভোকেট সাহারা খাতুন এমপি এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার (১০ জুলাই) এক শোকবার্তায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহানায়ক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অবিচল থেকে তিনি আজীবন জননেত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত ও মহত্তম যোদ্ধা ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ তথা দেশের চরম দুঃসময়েও তিনি গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষায় অগ্রগণ্য ভূমিকা রেখেছেন।
  ছবিতে- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুনের সাথে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস ও আওয়ামী লীগ নেতা- কর্মীরা ।

মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, অ্যাডভোকেট সাহারা খাতুন আইনজীবী পরিবারের একজন অভিজ্ঞ সদস্যই নন, তিনি নির্ভরতার প্রতীক হয়ে আজীবন দলীয় নেতাকর্মীদের পাশে থেকেছেন। তার মৃত্যুতে দেশের আইনজীবী পরিবারে চরম শূন্যতা তৈরি হলো, আমি হারালাম এক পরম আপনজন।

ডিএসসিসি মেয়র মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12