সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

এক লাখ চারা গাছ রোপণের ঘোষণা . ডিএসসিসির মেয়র তাপসের

দূরবীণ নিউজ প্রতিবেদক:
এক লাখ চারা গাছ রোপণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।  বুধবার (২২ জুলাই) দুপুরে নগর ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন শেষে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ ঘোষণা দিয়েছেন।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে যে ১ কোটি গাছের চারা রোপণ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন, ডিএসসিসি মাননীয় প্রধানমন্ত্রীর সেই মহতী অভিযাত্রায় যোগ্য অংশীদার হতে চান। সে লক্ষ্যে আজ হতে ডিএসসিসি’র আওতাভূক্ত এলাকায় এক লক্ষ গাছের চারা রোপণ করা হবে।

ডিএসসিসি মেয়র আরও বলেন, বাংলাদেশে বনায়ন বৃদ্ধি করার জন্য, পরিবেশ সুসংহত করার জন্য ডিএসসিসি আজ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাব্যাপী এক লক্ষ চারা গাছ রোপণ কার্যক্রম শুরু হলো।

এ সময় তিনি নগর ভবন প্রাঙ্গণে ৩টি কৃষ্ণচূড়া ও ২টি রাধাচূড়া গাছের চারা রোপণ করেন। অন্যান্যদের মধ্যে ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ ইমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ বদরুল আমিন, সচিব আকরামুজ্জামান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12