সর্বশেষঃ
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেবা প্রদানে হয়রানি, দুদকের অভিযান পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হয়রানী,ঘুষ-দুর্নীতি, দুদকের অভিযান এইচএসসিতে ভালো ফলের ৩০ শিক্ষার্থীকে ঢাকা ডিসি ফরিদার অভিনন্দন নগরীতে দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব ভাগ করে দিতে হবে: ডিএসসিসি প্রশাসক জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন, তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক মুসলিমরা যুক্তরাষ্ট্রের সমাজের অবিচ্ছেদ্য অংশ : বারাক ওবামা হাসিনার নতুন পাসপোর্ট আবেদন মানে কর্মীদের সান্ত্বনা দেওয়া: জামায়াত নেতা জুবায়ের ছিল কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি অথচ বাড়ছে বেকারত্ব, বিদেশে কর্মী পাঠানো কমেছে: হাসনাত ডিএসসিসিতে ঝুঁকিপূর্ণ ২৯টি ওয়ার্ডে একযোগে চিরুনি অভিযান শুরু ইরানের নতুন মিসাইলের রেঞ্জ আর ২ হাজার কিমি এর বেশি হচ্ছে
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

একদিনে দেশে করোনায় ৩৩ মৃত্যু, নতুন শনাক্ত ২,১৭৪ জন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন ৩৩ জনের মৃত্যু হয়েছে। আর এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ২৮১ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, নতুন করে ২ হাজার ১৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ১২ হাজার ৯৯৬ জনে।

সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ৯২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৮৯টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১২ হাজার ৪৫৪টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৫ লাখ ৫০ হাজার ২০৩টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭.৪৬ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্ত হয়েছেন ২০.১৯ শতাংশ।

নতুন যে ৩৩ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৯ এবং নারী চারজন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ হাজার ৩৬৪ জন বা ৭৮.৫৮ শতাংশ এবং নারী ৯১৭ জন বা ২১.৪২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৩৭ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৮০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ৮৮৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৬৫.৪৬ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

বিশ্ব পরিস্থিতি : জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) দেয়া তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ৫১ লাখ ৩২ হাজার ৩২০ জন এবং কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ লাখ ৪৫ হাজার ৫৪ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৫৯ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৮৩ হাজার ৪৫ জন। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৮ লাখ ৬২ হাজার ৩১১ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ২০ হাজার ৮২৮ জনের।

এদিকে, সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৩৫ লাখ ৪২ হাজার ৭৩৩ জন এবং মৃত্যু হয়েছে ৬৩ হাজার ৪৯৮ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হয় প্রাণঘাতী করোনাভাইরাসের। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। # সূত্র : ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12