সর্বশেষঃ
সংসদীয় গুরুত্বপূর্ণ কমিটিতে সভাপতি বিরোধী দলকে দেয়ার দাবি ১১ দলীয় ঐক্যের নেপালে আকষ্মিক বন্যায় নিহত ১৬০,অনেক লোক নিখোঁজ এরশাদের সাবেক স্ত্রী  দণ্ডপ্রাপ্ত আসামি বিদিশা কারাগারে নেপালে বন্যায়  নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ রাজধানীতে নাগরিক দায়িত্ববোধ থেকেই জামায়াতের পরিচ্ছন্নতা কর্মসূচি: সেলিম উদ্দিন সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির লাশ দেশে আসবে আগামীকাল বিএনপির  প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি প্রতারণার মামলায় দুই বছরের কারাদন্ড প্রাপ্ত বিদিশা গ্রেফতার মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসি প্রশাসকের আ’লীগ ফ্যাসিবাদী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে সংসদ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

একদিনে করোনার ৪৫ জনের মৃত্যু, নতুন করোনা শনাক্ত ২,৪৩৬ জন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১২৭ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৪৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৪ হাজার ৫৮৩ জনের।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৭৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৪৫৮ জন।

মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ৩৪ জন পুরুষ ও ১১ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪২ জন, বাড়িতে ৩ জন।বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ২২ জন, চট্টগ্রামে ১০ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ৫ জন, সিলেটে ১ জন, রংপুরে ৬ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের হার ১৬ দশমিক ১১ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৩০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৫২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৫ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে ১১ থেকে ২০ বছরের ১ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৬০ বছরের ওপরে ২৫ জন রয়েছেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12