সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

একদিনের বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন এলাকা পানির নিচে

দূরবীণ নিউজ প্রতিবেদক:
একদিনের বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন এলাকা পানির নিচে । রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার পাশাপাশি সড়কে বিশৃঙ্খলা তৈরি করেছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে জানান, ঢাকায় সোমবার (২০ জুলাই) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৬৩ মিলিমিটার এবং সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

টানা বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন এলাকার অনেক রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সাধারণ মানুষ বিশেষ করে অফিসগামী এবং অন্যান্য যারা বিভিন্ন কাজের জন্য বাড়ির বাইরে বের হয়েছিলেন, জলাবদ্ধতা এবং যানজটের কারণে সকালে তারা সমস্যার সম্মুখীন হন।

আলিফ পরিবহনের অপারেশন ম্যানেজার মো: আশরাফ জানান, মিরপুর-১০ গোলচক্কর, শেওড়াপাড়া, বেগম রোকেয়া সরণির কাজীপাড়া অংশ, আগারগাঁও ক্রসিং, বিজয় সরণি ক্রসিং, কলাবাগান ও মিরপুরের আসাদগেটে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

শান্তিনগর, মৌচাক ক্রসিং ও কাকরাইলেও একই পরিস্থিতি প্রত্যক্ষ করার কথা জানান শান্তিনগরে দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক মো: আসাদ। তিনি জানান, সকাল থেকে জলাবদ্ধতার কারণে শহরের বিভিন্ন রাস্তায় বেশ কিছু যানবাহন আটকা পড়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12