সর্বশেষঃ
নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫ দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

উত্তরা ও বারিধারায় ডিএনসিসির উচ্ছেদ অভিযান

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে মঙ্গলবার ( ৩ মার্চ) সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত রাজধানীর উত্তরা ও বারিধারায় উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল ১) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল ১) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের নেতৃত্ব পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উত্তরা সেক্টর ৪, ৬ ও ১০ নম্বর সেক্টরে ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখা ও বায়ুদূষণ করার অপরাধে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী ৩টি হোল্ডিংকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ১০ নম্বর সেক্টরের আবাসিক এলাকায় একটি ভবনে একই মালিকানাধীন দুটি অবৈধ কেমিকেল গোডাউন ‘আরএইচএস কর্পোরেশন’ এবং ‘হাওলাদার ডাইস কেমিক্যাল’ সিলগালা করা হয়। গোডাউন দুটির ৩৫৩ ড্রাম কেমিক্যাল এবং ১১২ বস্তা দাহ্য পাউডার জব্দ করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বারিধারা আবাসিক এলাকায় অবৈধভাবে ফুটপাত ও রাস্তার উপর বালু, ইট, পাথর ইত্যাদি নির্মাণ সামগ্রী রেখে পরিবেশ দূষণের অপরাধে একটি ডেভলপার প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ফুটপাতের দখল করে কুকুর/বিড়ালের আবাসস্থল নির্মাণ, নোংরা, দুর্গন্ধময় করার অপরাধে বাড়ির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এধরনের অপরাধ না করার জন্য মুচলেকা নেয়া হয়।# কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12