সর্বশেষঃ
ফরিদপুরে নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ বাঁকা মাতুব্বর আটক গণভোটের রায় মেনে নিলে সরকারকে সহযোগিতার ঘোষণা জামায়াতের অবশেষে বায়তুল মোকাররমের পলাতক খতিব রুহুল আমিন আটক শিগগিরই ড.মাহবুবু মোল্লা কলেজের জন্য নতুন মাঠ নির্মাণ কাজ শুরু হবে: ডিএসসিসি প্রশাসক মহাখালীর ৭তলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ​নগরীতে জলাবদ্ধতা নিরসনে ডগাইর-বামৈলে খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু ডিএসসিসির আ’লীগের অগ্নিসন্ত্রাস প্রতিরোধে সব এমপিকে নিজ এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবধান ! আ’লীগের অগ্নি সন্ত্রাসীদের টার্গেট মন্ত্রী.এমপি ও ডিএনসিসি প্রশাসক মিল্টনসহ সরকারি অফিসও যানবাহন ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি: দুদকের অভিযান ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুদকের অভিযান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

ইসরাইলি বাহিনীর হামলায় গাজায় আলজাজিরার অফিস ভবনটি ২ সেকেন্ডেই ধ্বংস

দূরবীণ নিউজ ডেস্ক :
ইসরাইলি আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় একর পর এব ভবন ধ্বংস স্তূপে পরিনত হচ্ছে। টানা ষষ্ঠদিনের মতো অব্যাহত রয়েছে বিমান হামলা।

শনিবার (১৫ মে) ইসরাইলি বাহিনী হামলায় গাজায় আলজাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক স্থানীয় গণমাধ্যমের অফিস ভবনটি মাটিতে মিশিয়ে গেছে।

ভবনটিতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা মিডিয়া নেটওয়ার্ক, মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি), লন্ডনভিত্তিক সংবাদ ওয়েবসাইট মিডিল ইস্ট আইসহ বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় অফিস ছিল।

শনিবার ভবনটি থেকে সরে যেতে মিডিয়াগুলোকে এক ঘণ্টার আল্টিমেটাম দেয় ইসরাইলি বাহিনী। এরপরই শুরু হয় বিমান হামলা।

আলজাজিরার সাফওয়াত আল-কাহলুত বলেছেন, ‘আমি এখানে গত ১১ বছর ধরে কাজ করছি। এ ভবনটি থেকে আমি বহু ইভেন্ট কভার করেছি, আমরা বিভিন্ন ব্যক্তিগত পেশাদারিত্বের অভিজ্ঞতা প্রচার করেছি, কিন্তু মাত্র দুই সেকেন্ডের মধ্যেই সব শেষ করে দেয়া হয়েছে।’

‘কিন্তু আমার সহকর্মীরা দুঃখভারাক্রান্ত হৃদয় নিয়েই বিকল্প পন্থায় কাজ চালিয়ে যাচ্ছেন আলজাজিরাকে খবরের শীর্ষে রাখার জন্য। তারা একটি সেকেন্ডও থেমে থাকেনি।’

গাজা থেকে ব্যাপক ভাবে রিপোর্ট করা আলজাজিরার হ্যারি ফাউসেট বলেছেন, ‘আমাদের সবার জন্য এটা অত্যন্ত ব্যক্তিগত মুহূর্ত। জায়গাটি আর নেই সেটা ভাবতেই পারছি না।’

এদিকে, ওয়াফা বার্তা সংস্থার তথ্যমতে, গত সোমবার থেকে এ পর্যন্ত ইসরাইলি আগ্রাসনে মারা গেছেন ১৪০ জন ফিলিস্তিনি। এর মধ্যে সবশেষ বুরেজ শরণার্থী ক্যাম্পে বিমান হামলায় নিহত একজন রয়েছেন।

# সূত্র : আলজাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12