সর্বশেষঃ
দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

ইরানকে করোনা মোকাবেলায় সহযোগিতার প্রস্তাব ট্রাম্পের

দূরবীণ নিউজ ডেস্ক :
করোনা ভাইরাস মোকাবেলায় ইরানকে সহযোগিতা দিতে প্রস্তুত বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

শনিবার বার্ষিক কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) ট্রাম্প বলেন, ইরানিদের এই সঙ্কট মোকাবেলায় যুক্তরাষ্ট্র স্বতঃস্ফূর্ত সহযোগিতায় রাজি। তারা চাইলে যুক্তরাষ্ট্রের দক্ষ পেশাজীবীরা তাদের সহযোগিতায় সেখানে যাবে।

বিশ্বের ৬১টি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার আরো নয়জনের মৃত্যুর খবর জানিয়েছে। এতে করে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে।

যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ শনিবার পশ্চিম উপকূলীয় রাজ্য ওয়াশিংটনে এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এটি ছিল যুক্তরাষ্ট্রে করোনায় প্রথম কারো মৃত্যু।

ট্রাম্প গত দুই সপ্তাহ যাবত ইরান ভ্রমণকারিদের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছেন এবং নাগরিকদের মারাত্মকভাবে করোনা ছড়ানো ইটালি ও দক্ষিণ কোরিয়া ভ্রমণ না করার আহবান জানিয়েছেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12