সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

ইমন ও দীপনসহ সাংবাদিকদের ওপর হামলায়: ডিআরইউ’র নিন্দা

দূরবীণ নিউজ প্রতিবেদক:
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘একাত্তর টিভির’ স্টাফ রিপোর্টার ইশতিয়াক আহমেদ (ইশতিয়াক ইমন) ও ‘বাংলাভিশনের’ সিনিয়র রিপোর্টার দীপন দেওয়ানসহ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ, নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নেতৃবৃন্দ।

শনিবার (২৭ মার্চ) ডিআরইউর দপ্তর সম্পাদক মোঃ জাফর ইকবালের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।

ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান এক বিবৃতিতে বলেন, ২৬ মার্চ শুক্রবার পেশাগত দায়িত্ব পালনকালে ইমন ও দীপনসহ প্রায় ১০ জন সাংবাদিক খোদ রাজধানীতে হামলার স্বীকার হয়েছেন। যা অত্যন্ত দু:খজনক ও নিন্দনীয়।

বিবৃতিতে ডিআরইউ’র দুই সদস্যসহ গণমাধ্যমকর্মীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রæত শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান হয়।

গতকাল শুক্রবার বায়তুল মোকাররম এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা আহত হন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ ও বিভিন্ন বেসরকারিহাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
/প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12