সর্বশেষঃ
দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

ইতিহাস গড়লেন জো বাইডেন

দূরবীণ নিউজ ডেস্ক:
বিশ্বকে চমক দেখিয়ে মার্কিন নির্বাচনে নতুন রেকর্ড গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তিনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার রেকর্ড ভেঙে রেকর্ডবুকে নাম লেখান তিনি।

২০০৮ সালের নির্বাচনে বারাক ওবামা ৬ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৫১৬ ভোট পেয়েছিলেন। বৃহস্পতিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়) প্রাপ্ত খবরে জো বাইডেন ৭ কোটি ২১ লাখেরও বেশি ভোট পেয়েছেন। খবর আলজাজিরার।

এদিকে নির্বাচনে এখন পর্যন্ত রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৬ কোটি ৮৬ লাখেরও বেশি।

এদিকে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে যাওয়ার দ্বারপ্রান্তে ৭৭ বছর বয়সী ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে তিনি এ পর্যন্ত ২৪৮টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। ২৭০টি নিশ্চিত হলেই প্রেসিডেন্ট হন যেকোনো প্রার্থী।

আর মাত্র ২২টি ইলেকটোরাল ভোট পেলেই জয় নিশ্চিত হবে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেকটোরাল ভোট।

প্রসঙ্গত, ১৯৭২ সালে প্রথমবারের মত মার্কিন সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছিলেন জো বাইডেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে পঞ্চম কনিষ্ঠতম সিনেটর।

১৯৪২ সালের ২০শে নভেম্বর যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়ার স্কার্নটন শহরে জন্মগ্রহণ করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনিয়র সিনেটর।

বারাক ওবামার সাথে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা বাইডেন ১৯৭৮, ১৯৮৪, ১৯৯০, ১৯৯৬, ২০০২ এবং ২০০৮ সালে সিনেটর হিসেবে নির্বাচিত হন। তিনিই যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট পদে নির্বাচিত প্রথম কোনো রোমান ক্যাথলিক বিশ্বাসী।

এবারের মার্কিন নির্বাচনে জিতে গেলে শপথ গ্রহণের সময় দেশটির সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হবেন জো বাইডেন। এখন তার বয়স ৭৭। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12