সর্বশেষঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ভাষণ দেবেন  শাপলা চত্বরে হত্যা মামলায় হাসিনা বেনজীরসহ অভিযুক্তদের চার্জশিট আজ ২৩ তম রাষ্ট্রপতি পদে  আলোচনায়  যারা  ! ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার পদত্যাগের পর রাষ্ট্রপতি: কোনো অপরাধী না, সংবিধান রক্ষা করেছি  মতিঝিল মেট্রোর নিচে বোমা সদৃশ বস্তু  উদ্ধার পুলিশের  ১০ বছর পর এবার  বিএনপির জাতীয় কাউন্সিল মহাসচিব পদে আলোচনায় যারা রাজধানীর পল্লবীতে দোকানে অস্র নিয়ে হামলা ৫০ লাখ টাকা চাঁদা দাবির থানায় মামলা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিতে দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আজ শুক্রবারই  রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ  !
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

আ খ ম জাহাঙ্গীরের মৃত্যুতে ডিএনসিসি মেয়রের শোক

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসেন আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ২ ডিসেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত বিএসএমএমইউতে ভর্তি হন তিনি। এর মধ্যে তার করোনা রিপোর্ট নেগেটিভ এলেও শারীরিক অবস্থার পরিববর্তন হয়নি। বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাকে পটুয়াখালী নিজ বাড়িতে দাফন করা হবে।

আ খ ম জাহাঙ্গীর হোসেন আশির দশকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া আওয়ামী লীগের ৯৬ মেয়াদের সরকারের সময় তিনি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ছিলেন।
ডিএনসিসি মেয়রের শোক:

এদিকে সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম।

আজ বৃহস্পতিবার এক শোকবার্তায় আতিকুল ইসলাম মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং
শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। /


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12