সর্বশেষঃ
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেবা প্রদানে হয়রানি, দুদকের অভিযান পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হয়রানী,ঘুষ-দুর্নীতি, দুদকের অভিযান এইচএসসিতে ভালো ফলের ৩০ শিক্ষার্থীকে ঢাকা ডিসি ফরিদার অভিনন্দন নগরীতে দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব ভাগ করে দিতে হবে: ডিএসসিসি প্রশাসক জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন, তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক মুসলিমরা যুক্তরাষ্ট্রের সমাজের অবিচ্ছেদ্য অংশ : বারাক ওবামা হাসিনার নতুন পাসপোর্ট আবেদন মানে কর্মীদের সান্ত্বনা দেওয়া: জামায়াত নেতা জুবায়ের ছিল কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি অথচ বাড়ছে বেকারত্ব, বিদেশে কর্মী পাঠানো কমেছে: হাসনাত ডিএসসিসিতে ঝুঁকিপূর্ণ ২৯টি ওয়ার্ডে একযোগে চিরুনি অভিযান শুরু ইরানের নতুন মিসাইলের রেঞ্জ আর ২ হাজার কিমি এর বেশি হচ্ছে
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

আকস্মিক বন্যায় আফগানিস্তানে ৭২ জনের মৃত্যূ

দূরবীণ নিউজ ডেস্ক :
আকস্মিক বন্যায় আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরাঞ্চলে অন্তত ৭২ জন মারা গেছে। এছাড়া, বন্যায় শত শত ঘর-বাড়ি ধ্বংস হয়েছে।
আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম আজিম জানান, আজ বুধবার ভোরের দিকে কাবুল সীমান্তবর্তী পারওয়ান প্রদেশে এ ভয়াবহ বন্যা শুরু হয়।

বহু নারী-পুরুষ ও শিশু বন্যার পানির প্রবল স্রোতের মুখে পড়ে। এর মধ্যে অন্তত ৭২ জন মারা যায়। বন্যার তোড়ে ভেঙে পড়েছে অন্তত ৩০০ বাড়ি।

তিনি জানান, উদ্ধারকারীরা সারাদিন ধরে কাদামাটির ভেতর থেকে ৭২টি লাশ উদ্ধার করে। এছাড়া, বন্যা থেকে সৃষ্ট নানা দুর্ঘটনায় ৯০ জন আহত হয়েছে। স্থানীয় এক ব্যক্তির ধারণ করা ভিডিও ফুটেজে থেকে দেখা গেছে, রাস্তায় রাস্তায় ময়লা-আবর্জনা পড়ে রয়েছে।

এছাড়া, লোকজন কাদা খুঁড়ে লাশ উদ্ধার করছে এবং লোকজন বাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অর্থনীতি যখন প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারিতে খুবই নাজুক অবস্থায় রয়েছে তখন আকস্মিক এ বন্যা দেখা দিল। # সূত্র- পার্সটুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12