সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

আইইবি’র টেলিমেডিসিন সেবায় নিয়োজিত চিকিৎসকদের সম্মাননা প্রদান

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ফ্রি টেলিমেডিসিন সেবায় নিয়োজিত চিকিৎসকদের সম্মাননা প্রদান করেছে প্রতিষ্ঠানটি। মহামারি করোনা ভাইরাসের শুরুতে প্রকৌশলী পরিবারের ৬৩ জন চিকিৎসক নিয়ে দেশে প্রথম ফ্রি টেলিমেডিসিন সেবা চালু করে আইইবি। এর পর থেকে সারা দেশে প্রকৌশলীসহ ৬৩৮৪ জনকে টেলিমেডিসিন সেবা প্রদান করে আইইবি’র টেলিমেডিসিন সেবার সঙ্গে যুক্ত চিকিৎসকবৃন্দ।

৮ সেপ্টেম্বর সন্ধ্যায় অনলাইনে আইইবি’র টেলিমেডিসিন সেবায় নিয়োজিত চিকিৎসকদের সম্মাননা দেয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। পরবর্তীতে সম্মাননা স্মারক আইইবি’র টেলিমেডিসিন সেবায় নিয়োজিত চিকিৎসকদের কাছে পৌঁছে দেয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইইবি’র প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত হোন আইইবি’র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান।
স্বাগত বক্তব্য প্রদান করেন, আইইবি’র সাধারণ সম্পাদক খন্দকার মনজুর মোর্শেদ, সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী এস এম মনজুরুল হক মঞ্জু, আইইবি ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু)।

অনুষ্ঠানে আইইবি টেলিমেডিসিন সেবা পরিচালনা কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. রনক আহসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, আইইবি’ টেলিমেডিসিন সেবা পরিচালনা কমিটির আহ্বায়ক প্রকৌশলী কাজী খায়রুল বাসার। আইইবি’র টেলিমেডিসিন সেবায় নিয়োজিত চিকিৎসকবৃন্দ অনলাইনে যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে বক্তরা বলেন, মহামারি করোনা ভাইরাসের সময় আইইবি’র ফ্রি টেলিমেডিসিন সেবা সারা দেশের মানুষের কাছে পৌঁছেছে। সারা দেশ থেকে সেবা নিয়েছেন প্রকৌশলীসহ সাধারণ মানুষ। দেশের এই ক্রান্তিকালে প্রকৌশলী এবং চিকিৎসকগণ সব সময় কাজ করছে। এর আগে আইইবি’র টেলিমেডিসিন সেবায় নিয়োজিত চিকিৎসকবৃন্দ দেশের ক্রান্তিলগ্নে দেশের মানুষকে বিনামূল্যে সেবা প্রদানের অনুভূতি ব্যক্ত করেন। # প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12