সর্বশেষঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ভাষণ দেবেন  শাপলা চত্বরে হত্যা মামলায় হাসিনা বেনজীরসহ অভিযুক্তদের চার্জশিট আজ ২৩ তম রাষ্ট্রপতি পদে  আলোচনায়  যারা  ! ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার পদত্যাগের পর রাষ্ট্রপতি: কোনো অপরাধী না, সংবিধান রক্ষা করেছি  মতিঝিল মেট্রোর নিচে বোমা সদৃশ বস্তু  উদ্ধার পুলিশের  ১০ বছর পর এবার  বিএনপির জাতীয় কাউন্সিল মহাসচিব পদে আলোচনায় যারা রাজধানীর পল্লবীতে দোকানে অস্র নিয়ে হামলা ৫০ লাখ টাকা চাঁদা দাবির থানায় মামলা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিতে দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আজ শুক্রবারই  রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ  !
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

অবশেষে দিয়াবাড়িতে কোয়ারেন্টিন সেন্টারের সিদ্ধান্ত প্রত্যাহার হয়েছে

দূরবীণ নিউজ প্রতিনিধি :
অবশেষে রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে রাজউকের আবাসিক একটি ভবনে করোনাভাইরাসের কোয়ারেন্টিন সেন্টার খোলার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

আবাসিক এলাকার বাসিন্দাদের দাবি ছিল,র কোয়ারেন্টিন সেন্টা হলে আবাসিক এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বাড়বে। ফলে তাদের দাবির প্রেক্ষিতে কোয়ারেন্টিন সেন্টার স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্র এ তথ্যে সত্যতা নিশ্চিত করেছে। তারা বলেছে, সরকার নতুন যেখানে জায়গা দেবে, সেখানে কোয়ারেন্টিন সেন্টার স্থাপন করা হবে।

দিয়াবাড়ি এলাকার একটি ভবনে করোনাভাইরাসের কোয়ারেন্টিন সেন্টার খোলায় গতকাল শুক্রবার প্রতিবাদ জানান ভবনের মালিক ও বাসিন্দারা। তাঁরা ওই ভবনের সামনে দিনভর বিক্ষোভ করেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে দুটি কোয়ারেন্টিনের দায়িত্ব গত বৃহস্পতিবার সেনাবাহিনীকে দেওয়া হয়। কেন্দ্র দুটি হলো আশকোনায় হজ ক্যাম্প ও উত্তরা ১৮ নম্বর সেক্টরে অবস্থিত দিয়াবাড়ির রাজউকের অ্যাপার্টমেন্ট প্রকল্প এলাকা। আজ দিয়াবাড়ির সেন্টারটি প্রত্যাহারের সিদ্ধান্তের বিষয়টি জানা গেল।

কোয়ারেন্টিনের জন্য যে স্থানটি নির্ধারণ করা হয়েছিল, সেই কুঞ্জলতা ভবনের অবস্থান একদম পশ্চিমে। কুঞ্জলতার চারটি ভবনে ৮৪টি করে মোট ৩৩৬টি ফ্ল্যাট রয়েছে। গতকাল সকালে কোয়ারেন্টিনের প্রস্তুতির কাজ করতে সেনাবাহিনীর সদস্যরা ওই ভবনে যান।

এই ভবনের তিন পাশের ভবনে লোকজন বসবাস করে। দিয়াবাড়িতে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ৬ হাজার ৬০০ ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে বর্তমানে ৫০০ ফ্ল্যাটে প্রায় তিন হাজার লোক বসবাস করে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12