সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

C40’র স্টিয়ারিং কমিটির দক্ষিণ -পশ্চিম এশিয়ার ভাইস চেয়ারম্যান ডিএনসিসির মেয়র আতিক

দূরবীণ নিউজ প্রতিবেদক :
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নেতৃত্ব দেয়া বিশ্বের ৯৬টি মেগাসিটির মেয়রদের নিয়ে গঠিত সংস্থা সি-ফরটি (C40) এর স্টিয়ারিং কমিটির দক্ষিণ ও পশ্চিম এশিয়া অঞ্চলের নতুন ভাইস চেয়ারপারসন হিসাবে নির্বাচিত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম।

বুধবার (১০ জুন) C40 চেয়ারম্যান এবং লস এঞ্জেলস শহরের মেয়র এরিক গারসেটি ই-মেইলে এ সংবাদ জানান। দক্ষিণ ও পশ্চিম এশিয়া অঞ্চলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এরিক গারসেটি ডিএনসিসি মেয়রকে অভিনন্দন জানান।উল্লেখ্য, গতবছর ৯-১২ সেপ্টেম্বর জার্মানির ডুসেলডর্ফ শহরে সি-ফরটি সম্মেলনে মেয়র আতিকুল ইসলাম অংশগ্রহণ করেন। সে সম্মেলনে বিভিন্ন শহর থেকে আগত মেয়রগণ তাঁদের নিজ-নিজ শহরে নাগরিকদের জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যে সকল ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েছেন তা তুলে ধরেন।

সম্মেলনে বিভিন্ন শহরের মেয়র ছাড়াও ব্যবসায়ী নেতা, ফিলানথ্রপিস্ট, স্বেচ্ছাসেবী, বিজ্ঞানী, জলবায়ু কর্মীসহ আরো অনেকে অংশগ্রহণ করেন।

C40 বিশ্বব্যাপী মেগাসিটিসমূহের একটি নেটওয়ার্ক যা জলবায়ু পরিবর্তনকে মোকাবেলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। C40 অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিষয়ে অর্থবহ, পরিমাপযোগ্য এবং টেকসই পদক্ষেপ গ্রহণের জন্য শহরগুলিকে কার্যকরভাবে সহযোগিতা করে থাকে। # প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12