সর্বশেষঃ
মোতালিব হত্যা মামলায় খোকন ৭ দিনের রিমান্ডে যুবলীগের নিখিলসহ ১১ জনের নামে পরোয়ানা, ৮ জনকে হাজিরের নির্দেশ ধ ট্রাইব্যুনালের শেখ হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন দুদকের প্রধানমন্ত্রীর নির্দেশনা ঢাকাকে জাপানের মতো পরিচ্ছন্ন নগরী গড়ার : মিজ্ নুরজাহান খানম সংসদ সদস্য ওসমান ফারুক পদত্যাগ করেছেন ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান খুলনায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজে দুদকের অভিযান সাভারে এলজিইডিতে প্রকল্পের অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান‌ দুদকে ডিজি পদে মোরশেদ ও সাত কর্মকর্তা পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন ডিএনসিসিতে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের অনুষ্ঠান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

রামপুরা বনশ্রীতে নানা অপরাধে মিনা বাজার ও স্বপ্ন শপকে জরিমানা

দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীর রামপুরা থানার বনশ্রীতে অবস্থিত মিনা বাজার ও স্বপ্ন সুপার শপকে ওজনে কম দেওয়া, পঁচা ও নিম্মমানের পণ্য বেশি দামে বিক্রির অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর (ডিএনসিআরপি)।

শনিবার (২ মে) বিভিন্ন অনিয়মের অভিযোগে এই দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে নিশ্চিত করে ডিএনসিআরপির সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল জানান, পেঁয়াজ ও আদায় ওজনে কম দেয়ার অপরাধে মিনা বাজারকে এবং ইলিশ মাছ বিক্রির সময় ওজনে কম দেয়া ও পঁচা শাকসবজি বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে স্বপ্ন সুপার শপকে জরিমানা করা হয়।

এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পাউরুটি, কেক বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে শুভেচ্ছা জেনারেল স্টোরকে ৫ হাজার টাকা ও পেমেন্টলেস সার্ভিসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশনের প্রতিনিধি সহায়তা করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12