সর্বশেষঃ
ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে  যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ইরান ৬ শর্ত দিয়েছে
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

‘স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সুপ্রিমকোর্টে মামলার শুনানীতে নির্দেশনা জারী করা হবে’

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতির কারণে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সুপ্রিমকোর্টে মামলার শুনানী সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) সম্পাদক ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল শুক্রবার দেশ সংবাদ’কে জানান, সুপ্রিমকোর্ট প্রশাসনের সিদ্ধান্ত মতে, আগামী রোববার থেকে বিচারপতি ওবায়দুল হাসান সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের সকল অধিক্ষেত্রের ‘অতীব জরুরী বিষয়সমূহ’ শুনানী করবেন বলে সুপ্রিমকোর্টের পক্ষ থেকে গত বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

তিনি বলেন, বিচারকার্য পরিচালনাকালে সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে বেশ জনসমাগমের সম্ভবনা রয়েছে। ফলশ্রুতিতে আইনজীবীগণসহ অনেকেই স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়তে পারেন বলে উদ্বেগ প্রকাশ করেছেন। এ অবস্থা উত্তরণে অনেকেই বিচারকার্য পরিচালনায় দৈহিক উপস্থিতি ব্যতীত ডিজিটাল প্রক্রিয়া চালুর কথা বলেছেন।

সুপ্রিমকোর্ট বার সম্পাদক বলেন, “আমাদের উদ্বেগের পুরো বিষয়টি নিয়ে হাইকোর্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাননীয় বিচারপতি জনাব ওবায়দুল হাসান মহোদয়দের সঙ্গে ফোনালাপ হয়েছে। তিনি আমাদের উদ্বেগের বিষয়টি আমলে নিয়েছেন এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিবেন বলে আশ্বস্থ করেছেন। তিনি শিগগিরই মামলার শুনানি সংক্রান্ত নির্দেশনা জারি করবেন। যেটি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটি প্রকাশ করা হবে।” # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12