সর্বশেষঃ
মোতালিব হত্যা মামলায় খোকন ৭ দিনের রিমান্ডে যুবলীগের নিখিলসহ ১১ জনের নামে পরোয়ানা, ৮ জনকে হাজিরের নির্দেশ ধ ট্রাইব্যুনালের শেখ হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন দুদকের প্রধানমন্ত্রীর নির্দেশনা ঢাকাকে জাপানের মতো পরিচ্ছন্ন নগরী গড়ার : মিজ্ নুরজাহান খানম সংসদ সদস্য ওসমান ফারুক পদত্যাগ করেছেন ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান খুলনায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজে দুদকের অভিযান সাভারে এলজিইডিতে প্রকল্পের অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান‌ দুদকে ডিজি পদে মোরশেদ ও সাত কর্মকর্তা পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন ডিএনসিসিতে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের অনুষ্ঠান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

তথ্যমন্ত্রীর কাছে সাংবাদিকদের আংশিক তালিকা জমা হয়েছে

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতারা তথ্যমন্ত্রীর কাছে সাংবাদিকদের তালিকা জমা দিয়েছে। নভেল করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে তথ্যমন্ত্রীর কাছে সহায়তা চেয়ে সারাদেশের সাংবাদিকদের একটি তালিকা জমা দিয়েছে ।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এ তালিকা জমা দেয়া হয়।

মতবিনিময় শেষে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘আজকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, মহাসচিব সাবান মাহমুদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম তপু সারাদেশের সাংবাদিকদের একটি তালিকা দেয়া হয়েছে। সাংবাদিকদের কীভাবে রেশনিংয়ের আওতায় আনা যায় এবং কীভাবে তাদের আর্থিক সহযোগিতা দেয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।’

মহামারী করোনাভাইরাসের প্রকোপেও ঝুঁকি নিয়ে সাংবাদিকরা কাজ করছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘যেহেতু সাংবাদিকরা ঝুঁকির মধ্যে থেকে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করে যাচ্ছেন। এমনকি গুজবের বিরুদ্ধেও তারা কাজ করছেন। আমরা আশা করছি, সাংবাদিকদের সুরক্ষার খুব দ্রুতই কিছু একটা করতে পারবো।’ # কাশেম

..


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12