সর্বশেষঃ
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের বৈঠক সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী জনতার দাবি নিয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ : ‍বিরোধীদলীয় নেতা রাজধানীতে  মিরপুর সুপার লিংক বাসে আগুন শাহবাগে ফুটপাতের গোলাপিকে প্রধানমন্ত্রীর  বাড়ি হস্তান্তর ঢাকা থেকে রংপুর ১১ দলের লংমার্চ কর্মসূচি  আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান 
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

বরগুনায় চাল চোর ইউপি চেয়ারম্যান পল্টুর বিরুদ্ধে দুদকের মামলা

দূরবীণ নিউজ প্রতিবেদক :
সরকারের ২৭ হাজার ৫ শ কেজি চাল আত্মসাতের অভিযোগে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দীন পল্টুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) । বর্তমানে সরকারি চাল চোর ওই আসামি ইউপি চেয়ারম্যান পল্টু কারাগারে আছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) দুদকের সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর উপসহকারী পরিচালক মোঃ আরিফ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চত করেছেন দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।

তিনি আরো জানান, মামলার অভিযোগে বলা হয়েছে, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ৬ নং কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দীন পল্টু কর্তৃক ৫৫০ টি জেলে পরিবারের ২০২০ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসের (২ মাস) ভিজিএফ-এর চাল স্থানীয় ট্যাগ অফিসারকে না জানিয়ে মাস্টাররোলে সঠিক বিতরণ দেখালেও উপকারভোগীদের ৮০ কেজি চালের পরিবর্তে ৩০ কেজি করে চাল বিতরণ করেন।

এভাবে তিনি ৫৫০টি পরিবারের (৮০ -৩০) কেজি=৫০*৫৫০= ২৭,৫০০ কেজি চাল যার সরকারি মূল্য ১১,৯৫,৮৬৫.০০ টাকা আত্মসাৎ করেন। এই অভিযোগে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12