সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

রাতে আঁধারে মুক্তিযোদ্ধাদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে সন্তানরা

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বৈশ্বিক দুর্যোগ করোনা পরিস্থিতিতে রাতের আঁধারে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাসহ হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠন।
সংগঠনের পক্ষ থেকে সারাদেশে অপেক্ষাকৃত অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও হতদরিদ্র মানুষের তালিকা করে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে “উপহার” হিসেবে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে চাল, ডাল, আলু, পিঁয়াজ, তেল, লবন, আটা, সাবান ও ডিটারজেন্ট সরবরাহ করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল ) রাতে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখা সদর উপজেলাসহ বিভিন্ন এলাকায় এসব মুক্তিযোদ্ধা পরিবারের কাছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ. সাজ্জাদ হোসেন, প্রেসিডিয়াম সদস্য শহীদ সন্তান ড. কাজী সাইফুদ্দিন, শহীদ এমপি নূরুল হকের কন্যা জোবায়দা হক অজন্তা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আল-আমিন মৃদুল, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক আহমাদ রাসেল, সিলেট মহানগর শাখার সভাপতি মোঃ আতাউর রহমান, কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ডাঃ আবুল বাশার জুয়েল ভিডিও কনফারেন্সে স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং এসব উপহার সামগ্রী পৌঁছে দেয়ার ব্যাপারে দিক নির্দেশনা দেন।

নেতৃবৃন্দ সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে ও সতর্কতার সাথে এসব উপহার সামগ্রী বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার আহ্বান জানান। এসময় মুক্তিযোদ্ধা পরিবারের সামাজিক আত্মসম্মানও যাতে অক্ষুন্ন থাকে, এদিকেও বিশেষ নজর রাখতে হবে।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের প্যাকেট সরবরাহ কার্যক্রম সমন্বয় করেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলার সভাপতি মোঃ শিবলু আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক সাংগঠনিক সম্পাদক মোঃ মুমিনুল হক। আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মোঃ রুহেল আহমেদ চৌধুরী সাধারণ সম্পাদক নেছার আহমেদ শফিক।  # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12