সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

এবার চট্টগ্রাম সিটিসহ সব নির্বাচন স্থগিত ঘোষণা ইসির

দূরবীণ নিউজ প্রতিবেদক :
এবার করোনাভাইরাস আতঙ্কে চট্টগ্রাম সিটি করপোরেশন সব ধরনের নির্বাচন স্থগিত করা হয়েছে। শনিবার (২১ মার্চ) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

করোনাভাইরাসের সংক্রমণের পর থেকে ঘোষিত নির্বাচনগুলো স্থগিতের দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে। তবে এরপরও আজ ঢাকা-১০ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

তবে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ নির্বাচন কমিশনে বৈঠক হয়। এরপর আগামী নির্বাচনগুলো স্থগিতের ঘোষণা আসে। নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর বৈঠকের পর এ ঘোষণা সাংবাদিকদের জানান।

সচিব বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। এ কারণে ২৯ মার্চ অনুষ্ঠেয় চট্টগ্রাম সিটি করপোরেশন, বগুড়া-১ ও যশোর-৬ সহ সব নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

ইসি সচিব বলেন, ঢাকা-১০, গাইবান্ধা-৩, ও বাগেরহাট-৪ আসনে এমন পর্যায়ে ছিল যে শুধু ভোট গ্রহণ বাকি ছিল। এ কারণে স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করেও ভোট পেছানো হয়নি। সব কেন্দ্রে পর্যাপ্ত হ্যান্ড সেনিটাইজার ও টিস্যু এবং এগুলো ব্যবহারের নির্দেশনা ছিল।

মো. আলমগীর বলেন, যে পর্যায় থেকে নির্বাচনগুলো স্থগিত হয়েছে, সেখান থেকেই শুরু হবে। নতুন কেউ প্রার্থী হতে পারবেন না। যেসব ভোট গ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ হয়ে গেছে, তাঁদের আর প্রশিক্ষণ হবে না।

তবে এর মধ্যে যদি কোনো প্রার্থী মারা যান, তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইসি সচিব বলেন, কারও চাপে নির্বাচন স্থগিত করা হয়নি। যখন প্রয়োজন মনে হয়েছে, তখন ভোট স্থগিত করা হয়েছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12