সর্বশেষঃ
২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে শক্তভাবে ধরেছে মরক্কো নতুন বাজেট বাস্তবায়নে ‘বড় ৩ বাধা’ চিহ্নত করেছে জামায়াতে ইসলামী নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ, বৈষম্য তৈরি হবে: সিপিডি দেশে আইনশৃঙ্খলার অবনতি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি ডি এম আতিক জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নতুন ডিজি  বিশ্বকাপে উদ্বোধনীতে দ. আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর ডিএসসিসি ৩ দিনে ৩৬,০৮৬ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করেছে সামনে কঠিন সময় অপেক্ষা করছে : প্রধানমন্ত্রী হজ শেষে হাজিরা দেশে ফিরেছেন ঈদ ছুটি শেষে অফিস-আদালত ও ব্যাংক পুনরায় খুলছে সোমবার
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

বিশ্বের বিভিন্ন দেশে করোনায় মৃত্যু ৩,১০০ জন

দূরবীণ নিউজ ডেস্ক :
করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩ হাজার ১১৫ জন দাঁড়িয়েছে।মঙ্গলবার (৩ মার্চ) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বিশ্বের অনেক দেশকেই আক্রান্ত করেছে।

আরো জানা যায়, চীনে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দুই হাজার ৯৪৩ জন। শুধু হুবেই প্রদেশে নতুন করে ৩১ জনের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহের মধ্যে এটিই সবচেয়ে কম সংখ্যা।

চীনের বাইরে ১৭২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চীনের মূল ভূখণ্ডে এপর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮০ হাজার ১৫১ জন। বিশ্বব্যাপী মোট আক্রান্ত হয়েছে ৯০ হাজার ৫০৬ জন।

চীনের উহান থেকেথেকে আসা করোনাভাইরাস ইতোমধ্যে ইরানে ৬৬, ইতালিতে ৫২, দক্ষিণ কোরিয়া ২৮, জাপান ১২, মার্কিন যুক্তরাষ্ট্র ৬, হংকং ও ফ্রান্সে দুইজন মারা গেছে। ফিলিপাইন, তাইওয়ান, অস্ট্রেলিয়া এবং থাইল্যান্ডে একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মতো সমস্যা দেখা দেয়। যার সমাধান স্বরুপ এখনো কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্যসংস্থা (ডব্লিউএইচও)।# কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12