সর্বশেষঃ
২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড ফ্যাসিস্ট আ’লীগের অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রাজপথে মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক ফরিদপুরে নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ বাঁকা মাতুব্বর আটক গণভোটের রায় মেনে নিলে সরকারকে সহযোগিতার ঘোষণা জামায়াতের অবশেষে বায়তুল মোকাররমের পলাতক খতিব রুহুল আমিন আটক শিগগিরই ড.মাহবুবু মোল্লা কলেজের জন্য নতুন মাঠ নির্মাণ কাজ শুরু হবে: ডিএসসিসি প্রশাসক মহাখালীর ৭তলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ​নগরীতে জলাবদ্ধতা নিরসনে ডগাইর-বামৈলে খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু ডিএসসিসির আ’লীগের অগ্নিসন্ত্রাস প্রতিরোধে সব এমপিকে নিজ এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবধান ! আ’লীগের অগ্নি সন্ত্রাসীদের টার্গেট মন্ত্রী.এমপি ও ডিএনসিসি প্রশাসক মিল্টনসহ সরকারি অফিসও যানবাহন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

হাইকোটের নির্দেশ টানা ২ বারের বেশি স্কুল-কলেজের সভাপতি নয়

দূরবীণ নিউজ প্রতিবেদক :
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবার নির্দেশনাসহ আদেশ জারি করেছেন স্কুল, কলেজ ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্য পদে একই ব্যক্তি পরপর দুইবারের বেশি হতে পারবেন না। একই সাথে এ বিষয়ে বিধিমালা তৈরির বিষয়টি বিবেচনা করতে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডকে বলা হয়েছে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) একটি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির বৈধতা সংক্রান্ত রিট খারিজ করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই পর্যবেক্ষণ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ন কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

পরে অ্যাডভোকেট মো. হুমায়ন কবির বলেন, স্কুল, কলেজ ও মাদ্রাসার ম্যানেজিং কমিটি বিধিমালা ২০০৯ এর কোথাও সভাপতি বা সদস্য কতবার হতে পারবেন- সে বিষয়ে কোনো সুষ্পষ্ঠ বিধান নেই।

এ বিষয়টি নজরে আসার পর হাইকোর্ট স্কুল, কলেজ ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি বা সদস্য কোনো ব্যক্তি পরপর দুইবার হতে পারবে না বলে অভিমত দিয়েছেন।

রিটে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফুলগাছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন অভিভাবক সদস্য নুরুল হক। রিটে তিনি একই ব্যক্তি বা ব্যক্তিগণ ২০১৪ সাল হতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একাধিকবার সভাপতি বা সদস্য নির্বাচিত হওয়ার বিষয়টি চ্যালেঞ্জ করেন। আদালত রিট আবেদনটি খারিজ করে উপরোক্ত পর্যবেক্ষণ দেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12