সর্বশেষঃ
সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

ফেনীর পেঁয়াজ মজুতকারী মইনের জামিন আবেদন গ্রহণ করেনি হাইকোর্ট

দূরবীণ নিউজ প্রতিবেদক:
এবার অবৈধভাবে ৪২ বস্তা পেঁয়াজ মজুতের মামলায় ফেনীর ব্যবসায়ী মইন উদ্দিনের জামিন আবেদন গ্রহণ করেনি হাইকোর্ট।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ওই ব্যব্সায়ীর জামিন চেয়ে করা আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো.রইস উদ্দিন ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট অবকাশকালীন বেঞ্চ আবেদনটি ফেরত দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে বলেন,বছরের সবচেয়ে বড় আলোচিত বিষয় ছিল পেঁয়াজ। পেঁয়াজকে কেন্দ্র করে সরকারের মেগা প্রকল্পসহ সব বড় অর্জন ম্লান হওয়ার উপক্রম হয়েছে। তাই মজুতদারীর অভিযোগে এই আসামিকে জামিন দিলে অন্যরাও উৎসাহিত হবে।

এ কারণেই অভিযোগপত্র বা পুলিশ রিপোর্ট না হওয়া পর্যন্ত এই আসামিকে জামিন দেয়া ঠিক হবে না। পরে আসামির আইনজীবী জামিন আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজের আবেদন করলে আদালত তা খারিজের আদেশ দেন।

ব্যবসায়ী মইন উদ্দিন ১ হাজার ৪০০ কেজি তথা ৪২ বস্তা পেঁয়াজ মজুত করার ঘটনায় তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তিনি অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান। কিন্তু হাইকোর্ট জামিন না দিয়ে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় তিনি আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাকে কারাগারে পাঠান। এরপর পুনরায় জামিন চেয়ে ব্যবসায়ী মইন উদ্দিন হাইকোর্টে আবেদন জানান। কিন্তু উচ্চ আদালতেও তার জামিন হয়নি। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12