সর্বশেষঃ
পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী জামায়াত সেক্রেটারি পশ্চিম শিরোমণি স.প্রা. বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন ৭ বছর পর সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে পরিকল্পিতভাবে আতঙ্ক তৈরির চেষ্টা: নাহিদ জাতীয়  নির্বাচনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা  ভোট দেবেন আর দিল্লির তাঁবেদারি  বাংলাদেশে চলবে না: নাহিদ ইসলাম
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

বিএনপি মহাসচিব ফখরুলসহ ২৩ বিএনপি নেতার আগাম জামিন

দূরবীন নিউজ প্রতিবেদক :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতাকে আগাম জামিন আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট। তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের সামনে মোটরসাইকেলে আগুন দিয়ে নাশকতার অভিযোগে একটি মামলায় দায়ের হয়েছিল। খবর ইউএনবির ।

রোববার (১৫ ডিসেম্বর ) বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি রিয়াজউদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তাদেরকে ৮ সপ্তাহের জন্য জামিন আবেদন মঞ্জুর করেন।

বিএনপির জামিন পাওয়া অপর ২২ নেতাদের মাঝে আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শিমুল বিশ্বাস, হাবিব উন নবী খান সোহেল, শফিউল বারী বাবু, সুলতান সালাহউদ্দিন টুকু, খন্দকার আবু আশফাক, নিপুন রায় চৌধুরী, শাহ আবু জাফর, কাজী আবুল বাশার, ইসতিয়াক আজিজ উলফাত প্রমুখ।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তাদের সহায়তা করেন সগীর হোসেন লিয়ন, একেএম এহসানুর রহমান এবং তাহেরুল ইসলাম তৌহিদ।

আদেশের পর ব্যারিস্টার এহসানুর রহমান বলেন, হাইকোর্ট বিএনপি নেতাদের আট সপ্তাহের আগাম জামিন দিয়েছে।
১১ ডিসেম্বর বিকালে সুপ্রিম কোর্ট এলাকায় তিনটি মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় শাহবাগ থানায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৩৫ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

১২ ডিসেম্বর মামলার বিষয়টি নিশ্চিত করে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান জানান, এক মামলায় আসামির সংখ্যা ৭০ এবং আরেকটিতে ৬৫ জন।  #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12