সর্বশেষঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ভাষণ দেবেন  শাপলা চত্বরে হত্যা মামলায় হাসিনা বেনজীরসহ অভিযুক্তদের চার্জশিট আজ ২৩ তম রাষ্ট্রপতি পদে  আলোচনায়  যারা  ! ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার পদত্যাগের পর রাষ্ট্রপতি: কোনো অপরাধী না, সংবিধান রক্ষা করেছি  মতিঝিল মেট্রোর নিচে বোমা সদৃশ বস্তু  উদ্ধার পুলিশের  ১০ বছর পর এবার  বিএনপির জাতীয় কাউন্সিল মহাসচিব পদে আলোচনায় যারা রাজধানীর পল্লবীতে দোকানে অস্র নিয়ে হামলা ৫০ লাখ টাকা চাঁদা দাবির থানায় মামলা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিতে দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আজ শুক্রবারই  রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ  !
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

৬ কেজি স্বর্ণালঙ্কারসহ শাহজালাল বিমানবন্দরে এক যাত্রী আটক

দূরবীন নিউজ প্রতিবেদক :
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৬ কেজি ওজনের স্বর্ণালঙ্কারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। যার বাজার মূল্য ২ কোটি ৮০ লাখ টাকা। মধ্যপ্রাচ্য থেকে আসা ওই যাত্রীর নাম মো. মুরশেদ হোসেন।

বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হল থেকে সোনার বারগুলো উদ্ধার করেন কাস্টমস কর্মকর্তারা।

কাস্টমস সূত্রে জানা যায়,এক যাত্রী থেকে কাস্টমস হাউজের নিকট স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদ থাকায় গ্রীণ চ্যানেলে সতর্ক অবস্থা জারি করা হয়।

আনুমানিক রাত ৩ টায় কাতার এয়ারওয়েজে আসা যাত্রীরা কাস্টমস হলে প্রবেশের পর মো. মুরশেদ হোসেন নামের এক যাত্রীর গতিবিধি কর্মকর্তাদের কাছে সন্দেহজনক বলে মনে হয়।

পরবর্তীতে তাকে তল্লাশি করে যাত্রীর হাতে বহনকৃত ক্রোকারিজ সম্বলিত (খোলা গ্লাস সেট) শপিং ব্যাগ স্ক্যানিং করলে সুকৌশলে লুকায়িত স্বর্ণালঙ্কার শনাক্ত হয়।

লাগেজ তল্লাশি করলে বিশেষ কায়দায় লুকানো ৬ কেজি স্বর্ণালঙ্কার পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৮০ লাখ টাকা ।

সূত্র জানায়, আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। স্বর্ণ বহনকারী কে আটক করা হয়েছে এবং পুলিশে সোপর্দ করণের প্রক্রিয়া চলছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12