সর্বশেষঃ
নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ এনসিপির নতুন কমিটিতে ফের যুগ্ম আহ্বায়ক মাওলানা  মাহদি চীনে এপেক সম্মেলন, কিমের সাথে কি ট্রাম্পের বৈঠক হচ্ছে ! পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২ হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন  প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলায় সফর  উৎসবমুখর 
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক
ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, দোকান দখল, মামলামাল লুট ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ স্থগিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাজধানীর নিউমার্কেট এলাকার গ্লোব শপিং সেন্টারে দোকানে হামলা, দখল, মালামাল লুট এবং দোকানদার ও মার্কেট ম্যানেজারকে মারধর করার সুনিদিষ্ট অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পদ স্থগিতের এ তথ্য জানানো হয়।অভিযুক্ত তিন নেতা হলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম এবং সদস্য শেখ পারভেজ মোশাররফ ও সাগর খান।বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই তিন নেতার পদ স্থগিত করা হয়েছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির শুক্রবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন।অভিযোগ অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে গ্লোব শপিং সেন্টারের দ্বিতীয় তলায় ২৮ নম্বর আছিল ভেলর নামের দোকানে হামলা করা হয়।

এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ছাত্রদলের একদল নেতাকর্মী দোকান ভাঙচুর করছেন। একপর্যায়ে দোকানের ভাড়াটিয়া আমিনুল ইসলাম ও তার ছেলেকে মারধর করা হয়। এসময় ঘটনাস্থলে মার্কেটের ম্যানেজার জুয়েল রানা আসলে তাকেও কিল-ঘুষি মারা হয়। একই সঙ্গে দোকানের মালামাল সরিয়ে নিতে দেখা যায় ফুটেজে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12