নিজস্ব প্রতিবেদক
ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৬ ইনডোর গেমসের দাবা খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন গ্রীণওয়াচ ঢাকা’র রফিকুল ইসলাম আজাদ, রানার আপ হয়েছেন বাংলা ভিশনের জিয়া খান।
আজ বুধবার (২১ অক্টোবর) দুপুরে ক্র্যাব কার্যালয়ে অনুষ্ঠিত ফাইনালে চ্যাম্পিয়ন রফিকুল ইসলাম আজাদ রানার আপ জিয়া খান। দাবা খেলা উপভোগ করেছেন ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ সহ ক্র্যাব সদস্যরা।
এ বছর দাবা খেলায় ১৫ জন ক্র্যাব সদস্য অংশ গ্রহণ করেন। ২১ অক্টোবর বুধবার দুপুর ১২টায় ক্র্যাব মিলনায়তন ৩য় তলায় আনন্দঘন পরিবেশে দাবা খেলা অনুষ্ঠিত হয়।
খেলা পরিচালনা করেন ক্র্যাবের সিনিয়র সদস্য শহিদুল ইসলাম। এসময় ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু জাফরসহ ক্র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৬ ইনডোর-আউটডোর ইভেন্টের মধ্যে যা থাকছে: ক্যারম (একক-দ্বৈত), অকশন ব্রিজ, কল ব্রিজ, লুডু (ভাবীদের জন্য)। আগামী ২৩ অক্টোবর ভাবীদের লুডু খেলা অনুষ্ঠিত হবে।
#