সর্বশেষঃ
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান চট্টগ্রামে গেলেন নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ আহত ৩০  প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরে গেলেন ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন প্রধানমন্ত্রীর জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই হবে মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী মিয়া গোলাম পরওয়ারের ৭০০ অটোরিকশার তথ্য মিথ্যে ও ভিত্তিহীন :জামায়াত কুমিল্লায় ৭ম শ্রেণির শিক্ষার্থী হত্যায়, অটোরিকশাচালক গ্রেপ্তার চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব জোরদার হবে বিদেশে চাকরি ও ওয়ার্কিং ভিসার প্রলোভন ‘জিয়ার সৈনিক’শ্লোগানধারী ১২ জনকে আটক শান্তিতে নোবেল পুরস্কার দক্ষিণ আফ্রিকান নাভি পিল্লে
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ আহত ৩০

ডেস্ক নিউজ
নাটোরে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ১৪ জন নিহত হবার খবর পাওয়া হেছে । নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় জাহেদা ক্লিনিকের সামনে আরপি পরিবহনের একটি বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বড়াইগ্রামের বনপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শামিম হোসেন জানান, বরগুনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরো পাঁচজন মারা গেছেন। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নাটোর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তার হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল, বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাসটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় ভেতরের অংশে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে বেগ পেতে হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12