সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

ঢাকা-আরিচা মহাসড়কের ময়লা সরিয়ে বৃক্ষরোপণের উদ্যোগ ডিসি ফরিদার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম ঢাকার সাভারের আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়ক পরিদর্শন করলেন। তিনি এই সাথে ওই মহসড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটারজুড়ে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণে সংশ্লিষ্টদের ৭ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন ।

একই সঙ্গে ওই এলাকায় সৌন্দর্যবর্ধন ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে সড়কের দুই পাশে মাটি ভরাট করে ব্যাপক বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন তিনি। গতকাল রোববার আমিনবাজার এলাকায় সরেজমিন পরিদর্শনকালে জেলা প্রশাসক এ নির্দেশনা দেন৷

পরিদর্শনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে দীর্ঘ প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা ফেলার কারণে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, পথচারী ও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অপরিচ্ছন্ন পরিবেশ জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি করছে।

এ সময় জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘আমিনবাজারের মতো গুরুত্বপূর্ণ প্রবেশপথে এ ধরনের পরিবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত সময়ের মধ্যে এখানকার সব ময়লা-আবর্জনা অপসারণ করা হবে। ভবিষ্যতে যাতে এখানে আর ময়লা ফেলা না হয়, সে জন্য স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি জানান, বর্তমান স্থানের পরিবর্তে দূরবর্তী এলাকায় উপযুক্ত খাস জমি চিহ্নিত করে সেখানে একটি নির্ধারিত ডাম্পিং স্টেশন স্থাপন করা হবে। ফলে আবাসিক ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে আর বর্জ্য ফেলার প্রয়োজন হবে না।

জেলা প্রশাসক আরও বলেন, সড়কের দুই পাশে মাটি ভরাট করে পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সেখানে সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হবে। এর মাধ্যমে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে রাজধানীর প্রবেশপথ আরও পরিচ্ছন্ন ও আকর্ষণীয় হয়ে উঠবে।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য সাভার গড়ে তোলা। এ কাজে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা ফেলার সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।’

পরিদর্শন শেষে জেলা প্রশাসক সাভার উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে আগামী সাত দিনের মধ্যে রাস্তার দুই পাশের সব ময়লা-আবর্জনা অপসারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জেলা প্রশাসনকে জানাতেও বলা হয়েছে।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12