মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

ফরিদপুরে জামায়াত নেতা  নূর আলম মুন্সীকে  কুপিয়ে আহত করেছে

জেলা প্রতিনিধি

আসন্ন জাতীয নির্বাচনে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় জামায়াত ও বিএনপির নেতা ও কর্মীদের মধ্যে সংঘর্ষ, হতাহতের ঘটনা বেড়েই চলছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন জামায়াতের সভাপতি নূর আলম মুন্সীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আজিমনগর ইউনিয়নের তারাইল এলাকায় ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এ ঘটনা ঘটে।

আহত নূর আলম মুন্সী জানান, তিনি বাড়ি থেকে বের হয়ে জামায়াতে ইসলামীর মালিগ্রাম অফিসের উদ্দেশে রওয়ানা হন। পথে তারাইল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে করে মুখ ঢাকা অবস্থায় দুর্বৃত্তরা তার গতিরোধ করে। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে হামলাকারীরা পালিয়ে যায়। জ্ঞান ফিরে এলে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুল আলিম বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12