সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

রাজশাহীর শিশু সাজিদকে আর বাঁচানো গেলো না

ডেস্ক রিপোর্ট
অনেক চেষ্টা করেও বাঁচানো গেলো না রাজশাহীর তানোর উপজেলায় নলকূপের গর্ত থেকে উদ্ধার করা শিশু সাজিদকে। গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)দিবাগত রাত ৯টা ৪০ মিনিটে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক গণমাধ্যমকে জানান, রাত ৯টা ৩৫ মিনিটে শিশুটিকে হাসপাতালে আনা হলেও তার আগেই তার মৃত্যু হয়েছিল।

এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, রাত ৯টার দিকেই দীর্ঘ অভিযানের পর শিশুটিকে উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে বাড়ির পাশের জমি দিয়ে হাঁটার সময় সাজিদ খড় দিয়ে ঢাকা একটি অরক্ষিত নলকূপের গর্তে পড়ে যায়। তার মা পেছন থেকে ‘মা মা’ চিৎকার শুনে খড় সরিয়ে দেখেন খোলা মুখের সেই গভীর গর্ত।

স্থানীয়দের অভিযোগ, গত বছর এক ব্যক্তি গভীর নলকূপ স্থাপনের চেষ্টা করে ১২০ ফুট পর্যন্ত খনন করেও পানি না পেয়ে পাইপটি মুখ খোলা অবস্থায় রেখেই ফেলে যান। বৃষ্টিতে গর্ত আরও বড় হয়, কিন্তু কোনো সতর্কতা বা ঢাকনা না থাকায় অবশেষে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই ভিড় জমে এলাকাবাসীর। গর্তের পাশে রাতজুড়ে অপেক্ষা করেন সাজিদের মা, সন্তানের জন্য অবিরাম কান্না ও দোয়া করতে থাকেন। শুরুতে গর্তের ভেতর থেকে কিছু শব্দ পাওয়া গেলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা বন্ধ হয়ে যায়, যা উদ্ধারকর্মীদের আরও উদ্বিগ্ন করে তোলে।

তবে ফায়ার সার্ভিস গর্তে অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখে। মেডিকেল টিম ও স্থানীয় প্রশাসন পুরো সময় ঘটনাস্থলে অবস্থান করে। সন্ধ্যায় লে. কর্নেল তাজুল জানিয়েছিলেন, শিশুটির জীবিত থাকার সম্ভাবনা খুবই কম; তবুও তাকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12