সর্বশেষঃ
খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

ডিএনসিসির শোকজের নোটিশ প্যানেল মেয়র ডেইজিসহ ১৪ কাউন্সিলরকে

দূরবীন নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশে ১৪ জন কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। কারণ এই ১৪ কাউন্সিলরের বিরুদ্ধে ডিএনসিসির টানা ৩টি সাধারণ সভায় অনুপস্থিত থাকার অভিযোগ রয়েছে। নোটিশ প্রাপ্ত ১৪ জন ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে মেয়র প্যানেলের সদস্য ও সংরক্ষিত আসননের কাউন্সিলর আলেয়া সারোয়ার ডেইজিও রয়েছেন।

গত বৃহস্পতিবার ২৪ অক্টোবর) ডিএনসিসির ওই ১৪ কাউন্সিরের কাছে শোকজ নোটিশ পাঠানো হয়। তাদের ৭ কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

ডিএনসিসির সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পর পর তিনটি সভায় অনুপস্থিত থাকায় ১৪ কাউন্সিলরের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তাদের ৭ কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব ও ব্যাখ্যা পাওয়ার পর মেয়র এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ব্যাখ্যা না দিলেও মেয়র সিদ্ধান্ত নেবেন।

শোকজের নোটিশ প্রাপ্ত রাহলেন, ডিএনসিসির কাউন্সিলর বেগম মেহেরুন্নেসা হক, খালেদা বাহার বিউটি, আলেয়া সারোয়ার ডেইজি, ইলোরা পারভীন, কাজী জহিরুল ইসলাম মানিক, আবদুর রউফ, রজ্জব হোসেন, নাছির, শেখ মুজিবুর রহমান, শামীম হাসান, নুরুল ইসলাম রতন, শফিকুল ইসলাম, তৈমুর রেজা ও মোতালেব মিয়া।
সম্প্রতি অভিযানের মধ্যে অবৈধ ক্যাসিনো ব্যবসা ও চাঁদাবাজিসহ নানা অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দুই সিটি করপোরেশনের কয়েকজন কাউন্সিলর, কয়েকজন আছেন আত্মগোপনে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12