সর্বশেষঃ
ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে  যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ইরান ৬ শর্ত দিয়েছে
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

ঢাকা দক্ষিণ সিটিতে এডিসের লার্ভায় ৪৬ হাজার টাকা জরিমানা

দূরবীণ নিউজ প্রতিবেদক:
মরণব্যাদি ডেঙ্গু জ্বরের জীবানুবাহি ‘এডিস মশার’ বিস্তার নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচালিত পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত ৭ মামলায় ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

রোববার (৯ জুলাই) ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন আদর্শ পাড়া, মাদারটেক, আগাসাদেক রোড ও ধলপুর এলাকায় ‘এডিস মশার’ বিস্তার নিয়ন্ত্রণে অভিযানের পাশাপাশি ৩ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এরমধ্যে দুই নম্বর অ লে নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আর সেলিম শাহনেওয়াজ ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ পাড়া ও মাদারটেক এলাকায় ৪৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় ১টি স্থাপনায় লার্ভা পাওয়ায় ১ মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। চার নম্বর অ লে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের আদালত ২৩ নম্বর ওয়ার্ডের আগাসাদেক রোডে ২৩টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৩টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৩ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পাঁচ নম্বর অ লে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ৪৯ নম্বর ওয়ার্ডের ধলপুর এলাকায় ৩১টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৩টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা আদায় করেন। আজকের অভিযানে সর্বমোট ৯৯টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ৭টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৭ মামলায় সর্বমোট ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও দক্ষিণ সিটির ৩০টি ওয়ার্ডে আজ হতে ৩ দিনব্যাপী বিশেষ চিরুনি অভিযান পরিচালনা শুরু হয়েছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12