সর্বশেষঃ
ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে  যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ইরান ৬ শর্ত দিয়েছে
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

আহসান মঞ্জিল- ধানমন্ডিতে অবৈধ দোকানপাট ও কাঁচাবাজার উচ্ছেদ

দূরবীণ নিউজ প্রতিবেদক :
অবৈধ দোকানপাট ও কাঁচাবাজার উচ্ছেদে আহসান মঞ্জিলের সামনের সড়ক ও সংলগ্ন এলাকায় এবং ধানমন্ডি ৯/এ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ।
মঙ্গলবার (৬ জুন) দক্ষিণ সিটির সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান এসব অভিযান পরিচালনা করেন।

অভিযানে আহসান মঞ্জিল সংলগ্ন সামনের রাস্তায় ২৫টি অবৈধ অস্থায়ী দোকান এবং ধানমন্ডি এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা ১টি কাঁচাবাজার উচ্ছেদ করা হয়। এ সময় আহসান মঞ্জিল সংলগ্ন এলাকায় ৪টি মামলায় ১৫ হাজার ৫০০ টাকা এবং ধানমন্ডি ৯/এ এলাকায় ২টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিয়ান প্রসঙ্গে করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, “আহসান মঞ্জিলে প্রবেশপথের মূল ফটকে ২৫/২৬টি অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা নির্মাণ করে সেখানে আগত দর্শনার্থীদের চলাচল বাধাগ্রস্ত করা হচ্ছিল। আজকে অভিযান পরিচালনার মাধ্যমে সেখানকার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও ধানমন্ডিতে অবৈধভাবে একটি কাঁচাবাজার প্রতিষ্ঠার মাধ্যমে সড়ক ও ফুটপাত দখল করে যান চলাচল ও জনগণের চলাফেরায় বাধা সৃষ্টি করা হচ্ছিল। সে কাঁচাবাজারও আমরা উচ্ছেদ করেছি।” # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12