সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

পুলিশ পরিদর্শক আজাদের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা দুদকের

 

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা রেঞ্জ অফিসের পুলিশ পরিদর্শক মীর মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে ৫৭ লাখ ৯ হাজার ৫২৭ টাকার অবৈধ সম্পদ অর্জন অভিযোগে ২০০৪ সালের দুদক আইন ২৭(১)ধারায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৪ মে) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ।

তিনি আরও জানান, মামলার এজাহারে মীর মো. আবু কালাম দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে নিজ ও স্ত্রীর নামে মোট স্থাবর-অস্থাবর মিলিয়ে ২ কোটি ৬৬ লাখ ৩৪ হাজার ২৫২ টাকা প্রদর্শন করেছেন। কিন্তু স্ত্রীর নামে পৃথক আয়কর নথি রয়েছে, সে কারণে স্ত্রীর সম্পদ বাদ দিয়ে অনুসন্ধানকালে মো. আবুল কালাম আজাদের নামে স্থাবর-অস্থাবর মিলিয়ে ৮৭ লাখ ৬৬ হাজার ৬৪ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।

এর মধ্যে পারিবারিক ব্যয় ও স য়সহ ৩০ লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকার সম্পদ বাদ দিলে ৫৭ লাখ ৯ হাজার ৫২৭ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জিত হয়েছে বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। যে কারণে আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। #  কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12