সর্বশেষঃ
ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে  যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ইরান ৬ শর্ত দিয়েছে
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

পলাশবাড়ী পৌরসভার হিসাব রক্ষক আলমগীরের বিরুদ্ধে দুদকের মামলা

দূরবীণ নিউজ প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার মেয়র ও সচিবের যৌথ স্বাক্ষরে অফিসের যাবতীয় লেনদেনের কাজ হয়। পৌরসভার প্রধান সহকারী ও ভারপ্রাপ্ত হিসাব রক্ষক আলমগীর হোসেন চেক রেজিস্ট্রার সংরক্ষণ, চেকের মাধ্যমে টাকা উত্তোলন ও নোটশিট প্রস্তুত সংক্রান্ত যাবতীয় রেকর্ডপত্র হেফাজতের দায়িত্ব পালন করেন।

সোমবার (২০মার্চ) দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত। তিনি জানান,২০২১ সালের ১১ মে পৌরসভার হোল্ডিং ট্যাক্স আদায়ের নোটিশ বহি ছাপানোর বিল বাবদ ৮ হাজার টাকার বিল পরিশোধের জন্য সোনালী ব্যাংকের পলাশবাড়ী শাখার একটি চেক প্রস্তুত করেন। এরপর সচিব এবং মেয়রের স্বাক্ষর নেন। ব্যাংক থেকে টাকা উত্তোলন করার সময় মেয়র ও সচিবের স্বাক্ষরের পর আলমগীর হোসেন ৪ হাজার সংখ্যার পরে ‘২০’ সংখ্যা বসিয়ে দিলেন। এতে ৪ হাজার হয়ে যায় দুই লাখ ৪ হাজার টাকা। ৪ হাজার টাকা অফিসে জমা দিয়ে অতিরিক্ত ২ লাখ টাকা হাতিয়ে নেন।

এভাবে ১৬টি চেকে অতিরিক্ত সংখ্যা বসিয়ে ৩৭ লাখ ৭৪ হাজার ৯৯৫ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন পৌরসভার প্রধান সহকারী ও ভারপ্রাপ্ত হিসাব রক্ষক আলমগীর হোসেন। চেকের মাধ্যমে অভিনব এমন লোপাটের কারণে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আসামি হয়েছেন তিনি।

রোববার (১৯ মার্চ) দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদক সূত্রে আরও জানা যায়, আসামি আলমগীর ২০১১ সালের ১১ মে থেকে ২০২১ সালের ৩ অক্টোবর সময়ে পলাশবাড়ী পৌরসভার নামে সোনালী ব্যাংকের পলাশবাড়ী শাখা থেকে অর্থ আত্মসাৎ করেন। এ জন্য দÐবিধির ৪০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। #কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12