সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

২৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করলেন প্রধানমন্ত্রী

দূরবীন নিউজ ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছেন।  সর্বশেষ যে পরিমাণ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল, এবার তার সংখ্যা প্রায় দ্বিগুণ। গত জুলাই থেকে এই এমপিওভুক্তি কার্যকর বলে ধরা হবে।

বুধবার (২৩ অক্টোবর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা ঘোষণা করেন।আর ওই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, সব যোগ্য প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। যাদের এমপিওভুক্ত করা হলো তাদের এ যোগ্যতা ধরে রাখতে হবে। এ সময় সবাইকে অভিনন্দন জানান তিনি।

নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (ষষ্ঠ-অষ্টম শ্রেণি) ৪৩৯টি, মাধ্যমিক বিদ্যালয় (ষষ্ঠ-দশম) ৯৯৪টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৬৮টি, কলেজ (একাদশ থেকে দ্বাদশ) ৯৩টি, ডিগ্রি কলেজ ৫৬টি, দাখিল মাদরাসা ৩৫৭টি, আলিম মাদরাসা ১২৮টি, ফাজিল মাদরাসা ৪২টি, কামিল মাদরাসা ২৯টি। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ‌্যে কৃষি ৬২টি, ভোকেশনাল ১৭৫টি এবং এইচএসসি (বিএম) ২৮৩টি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গত মঙ্গলবার নতুন তালিকার বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন । তিনি বলেছিলেন, নীতিমালা অনুযায়ী মানদণ্ডের ওপর ভিত্তি করে তালিকা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর দেয়া তথ্য ক্রস চেক করা হয়েছে। তালিকাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর পরও কিছু যাচাই-বাছাইয়ের জন্য আবারও পাঠানো হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12