সর্বশেষঃ
এরশাদের সাবেক স্ত্রী  দণ্ডপ্রাপ্ত আসামি বিদিশা কারাগারে নেপালে বন্যায়  নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ রাজধানীতে নাগরিক দায়িত্ববোধ থেকেই জামায়াতের পরিচ্ছন্নতা কর্মসূচি: সেলিম উদ্দিন সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির লাশ দেশে আসবে আগামীকাল বিএনপির  প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি প্রতারণার মামলায় দুই বছরের কারাদন্ড প্রাপ্ত বিদিশা গ্রেফতার মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসি প্রশাসকের আ’লীগ ফ্যাসিবাদী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে সংসদ পবিত্র মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে আসার আমন্ত্রণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা 
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

গুলিস্তান রেড জোনে নিষেধাজ্ঞা অমান্য করায় ৫ দোকানিকে জেল- জরিমানা ডিএসসিসি’র

দূরবীণ নিউজ প্রতিবেদক:
গুলিস্তান জিরো পয়েন্ট থেকে শুরু করে আহাদ পুলিশ বক্স, গুলিস্তান হল মার্কেট থেকে গোলাপ শাহ মাজার হয়ে বঙ্গ ভবন এলাকা পর্যন্ত ঘোষিত ‘রেড জোন’ এ আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খানের নেতৃত্বে সোমবার (২৮ নভেম্বর) সকাল হতে ৮ম দিনের মতো গুলিস্তান রেড জোনে দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানকালে হাঁটার পথ ও রাস্তা দখল করে দোকান প্রতিষ্ঠা করায় মোহাম্মদ রুবেল, মাসুদ রানা, আরাফাত, সাকিব ও ফারুক নামীয় ৫ ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে মোহাম্মদ রুবেলকে ১৫ দিন এবং বাকী ৪ জনকে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। সরকারি নির্দেশ অমান্য করে রাস্তা ও হাঁটার পথ দখল করে দোকান স্থাপন করায় দণ্ডবিধির ১৮৮ ধারায় ৫ ব্যক্তিকে এ জেল দেওয়া হয়।

এছাড়াও এ সময় ৯ দোকানিকে ৯টি মামলায় ৬৮ হাজার টাকা জরিমানা এবং অভিযানকালে জব্দকৃত মালামাল স্পট নিলামের মাধ্যমে ১ লাখ ৩ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৯২ ধারার ৭ ও ৮ উপধারায় এসব জরিমানা আদায় করা হয়।

 

অভিযান প্রসঙ্গে করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মুনিরুজ্জামান বলেন, “গুলিস্তান এলাকায় ঘোষিত রেড জোনে ইতোমধ্যে আমরা আরও ৭ দিন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। তারপর কিছু অসাধু লোক আবারও হাঁটার পথ ও রাস্তা দখল করে সেখানে দোকান স্থাপন করেছে। তাই রেড জোনের হাঁটার পথে ও রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে আজকে অভিযান পরিচালনা করা হয়েছে। রেড জোন দখলমুক্ত রাখতে মেয়র মহোদয়ের নির্দেশনা মতো নিয়মিতভাবে অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে।”

অভিযানকালে অন্যান্যের মধ্যে ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন উপস্থিত ছিলেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12