সর্বশেষঃ
ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী জামায়াত সেক্রেটারি পশ্চিম শিরোমণি স.প্রা. বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

দুদকের মামলায় আমানের সাজা নিয়ে হাইকোর্টে পুনঃশুনানি ২৩ নভেম্বর

দূরবীণ নিউজ প্রতিনিধি:
বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমানের বিচারিক আদালতের ১৩ বছরের সাজার বিরুদ্ধে করা আপিলের ওপর আগামী ২৩ নভেম্বর পুনঃশুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট। এ মামলাটি পুনরায় শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে হাইকোর্টকে নির্দেশ রয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বে দুদকের মামলার আসামী আমান উল্লাহ আমানের ১৩ বছরের সাজার বিষয়ে পুনঃশুনানির জন্য এ তারিখ নির্ধারণ করেন।

হাইকোর্টের উক্ত বেে বিএনপি নেতার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। পরদিকে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

সূত্র মতে, ২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট দুর্নীতির মামলায় আসামী আমান উল্লাহ আমানকে বিচারিক আদালতের দেওয়া ১৩ বছরের সাজা থেকে খালাস দেন। পরে দুদক আপিল করলে ২০১৬ সালের ১৩ এপ্রিল হাইকোর্টের দেওয়া রায় বাতিল ঘোষণা করেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টকে এ মামলাটি পুনঃশুনানির নির্দেশ দেন। পরে আপিল বিভাগের এ রায় রিভিউ করেন আমান উল্লাহ আমান। আপিল বিভাগ খারিজ করে দেন এবং হাইকোর্টকে পুন: শুনানির নির্দেশ দেন।

২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এই মামলা হয়। ২০০৭ সালে ২১ জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানকে ১৩ ও তার স্ত্রী সাবেরা আমানকে তিন বছরের কারাদÐ দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তারা। ২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট আপিল মঞ্জুর করে তাদের খালাস দেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12