সর্বশেষঃ
ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী জামায়াত সেক্রেটারি পশ্চিম শিরোমণি স.প্রা. বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

দুদকের মামলায় ‘বালুখেকো’ সেলিম খান কারাগারে

দূরবীণ নিউজ প্রতিনিধি:
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় চাঁদপুুরের ‘বিতর্কিত’ ইউপি চেয়ারম্যান সেলিম খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। বুধবার (১২ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে বেলা ১১টায় হাজির হয়ে জামিনের আবেদন জানান আসামী সেলিম খান। পরে আদালত তার আবেদন শুনানি শেষে জামিন নামজ্ঞুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে দুদক ও রাষ্ট্রপক্ষের ছিলেন আইনজীবী খুরশীদ আলম। তিনি গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর আইনজীবীর মাধ্যমে উক্ত আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আসামী সেলিম খান। দুদক তার জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তদন্ত প্রতিবেদনসহ জামিন শুনানির জন্য ১২ অক্টোবর দিন ধার্য করেন। সেলিম খান সাবেক আওয়ামী লীগ নেতা ও চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর ল²ীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান।

গত ১ আগস্ট অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সেলিম খানের বিরুদ্ধে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ একটি মামলা দায়ের করা হয়। এই মামলার বাদী দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা আতাউর রহমান প্রধান। তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় সাড়ে ৩৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও প্রায় ৬৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

মামলায় উল্লেখ রয়েছে, সেলিম খানের আয়কর বিবরণীসহ বিভিন্ন নথিপত্র যাচাই শেষে তার পারিবারিক ব্যয়ের হিসাব পাওয়া যায় ৩৪ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে প্রাপ্ত বেতনভাতা ও ঋণসহ তার মোট আয় পাওয়া যায় ৬১ লাখ ৭২ হাজার টাকা। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12