সর্বশেষঃ
 প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ এনসিপির নতুন কমিটিতে ফের যুগ্ম আহ্বায়ক মাওলানা  মাহদি চীনে এপেক সম্মেলন, কিমের সাথে কি ট্রাম্পের বৈঠক হচ্ছে ! পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২ হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন 
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

নারী ফুটবলার রিতুপর্ণা চাকমা বিলবোর্ডে লেগে গুরুতর আহত

দূরবীণ নিউজ ডেস্ক :

বাংলাদেশ নারী ফুটবল দল বিমানবন্দর থেকে ছাদখোলা দ্বিতল বাসে করে বিজয় উদযাপন করতে করতে বাফুফে ভবনে যাচ্ছে । রাস্তার পাশে থাকা বিলবোর্ডে লেগে নারী ফুটবলার রিতুপর্ণা চাকমার মাথার একপাশ কেটে যায়। সঙ্গে সঙ্গেই তাকে বাস থেকে নামিয়ে পাঠিয়ে দেওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।

জানা গেছে, রিতুপর্ণার মাথায় তিনটি সেলাই দিতে হয়েছে। তবে সিএমএইচে ভর্তি রাখা হয়নি তাকে। কাটা জায়গায় সেলাই দেওয়া এবং প্রাথমিক চিকিৎসার পর অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দেওয়া হয় বাফুফে ভবনে।

ঘটনাটি ঘটে মূলত র‌্যাডিসন হোটেলের সামনে আসার পর। রিতুপর্ণা চাকমা মোবাইল দিয়ে নিজেদের বিজয় উদযাপন লাইভ করছিলেন। র‌্যাডিসন ব্লু হোটেলের সামনেই বাস একেবারে রাস্তার আইল্যান্ডের কিনারায় চলে যায়। যেখানে ঝুলানো বিলবোর্ডের কোনায় লেগে মাথার এক পাশ কেটে যায়।

নারী দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, রিতুপর্ণার মাথার একপাশ কেটে গেছে। প্রাথমিক চিকিৎসার পর অ্যাম্বুলেন্সে করে বিএফএফ ভবনে পাঠিয়ে দেয়া হয়েছে। সেখানে বাফুফের নিজস্ব ডাক্তার রয়েছেন। তাদের ব্যবস্থাপনায় পরবর্তী চিকিৎসা চলবে।

রিতুপর্ণার সঙ্গে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়েছে তার সতীর্থ তহুরা খাতুনকে। জাগো নিউজকে তিনি জানান, রিতুপর্ণা ভালো আছেন। অ্যাম্বুলেন্সে থাকলেও শুয়ে থেকে আসার মতো অবস্থায় হয়নি তার। বসেই রয়েছেন। মাথার যে অংশে কাটা গেছে, সেলাই দেওয়ার পর সেখানে রক্ত পড়া বন্ধ হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12