সর্বশেষঃ
 প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ এনসিপির নতুন কমিটিতে ফের যুগ্ম আহ্বায়ক মাওলানা  মাহদি চীনে এপেক সম্মেলন, কিমের সাথে কি ট্রাম্পের বৈঠক হচ্ছে ! পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২ হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন 
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

সিভিল এভিয়েশনের কোয়ার্টার রক্ষণাবেক্ষণের অর্থ আত্মসাৎ, ব্যবস্থা নিতে দুদকের চিঠি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি (সিএএবি) কোয়ার্টারের ভবন রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দকরা প্রায় আড়াই কোটি টাকা নানা অনিয়ম,দুর্নীতি জালিয়াতির মাধ্যমে ওই অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। রাজধানীর খিলক্ষেতের কাওলা আমবাগান এলাকায় অবস্থিত বাংলাদেশ সিভিল এভিয়েশনের দুইটি ভবন রক্ষণাবেক্ষণে আড়াই কোটি টাকার কাজে নানা অনিয়ম ও আত্মসাতের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপকের কাছে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

গত ১ আগস্ট পাঠানো চিঠিতে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির প্রধান প্রকৌশলী আব্দুল মালেক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফুল ইসলাম এবং ঠিকাদার রাফাজ উদ্দিনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে অভিযোগের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিয়ে ইমেইলে কমিশনকে অবহিত করারও অনুরোধ করা হয়েছে।

দুদকের হটলাইনে (১০৬) অভিযোগের প্রেক্ষিতে সংস্থাটির মহাপরিচালক ( এনফোর্সমেন্ট ইউনিট) জিয়াউদ্দীন আহমেদ সই করা এমন চিঠি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ চিঠি পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, রাজধানীর খিলক্ষেতের কাওলা আমবাগান এলাকায় বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির কোয়ার্টারের দুইটি ভবন রক্ষণাবেক্ষণের জন্য ২০২১-২০২২ অর্থবছরে ২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ হয়। ভবন দুটি হলো ই-১ ও ই-২। আর অভিযোগ বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির প্রধান প্রকৌশলী আব্দুল মালেক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফুল ইসলাম এবং ঠিকাদার রাফাজ উদ্দিনের বিরুদ্ধে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা টেন্ডার সিডিউল অনুযায়ী কাজ যথাযথভাবে সম্পন্ন করেননি। যথাযথভাবে কাজ সম্পন্ন না করে জালিয়াতির মাধ্যমে বরাদ্দের টাকা উঠিয়ে নেওয়া হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12