সর্বশেষঃ
সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

চট্টগ্রামে টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার

দূরবীণ নিউজ ডেস্ক :
চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকা থেকে নজরুল ইসলাম (৪৭) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতাই করা ৫২ হাজার ৫০০ টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত টিপ ছোরা উদ্ধার করা হয়।

শুক্রবার (২০ মে) ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানাধীন লাভ লেইন থেকে পলাশ নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া টাকাসহ নজরুলকে গ্রেফতার করা হয়।

নজরুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে জানিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জাগো নিউজকে বলেন, গত ২৬ এপ্রিল লাভ লেইন এলাকায় পলাশ নামের এক ব্যক্তির নগদ ৫২ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইলফোন ছিনতাই হয়। এরপর ভিকটিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভিকটিমের অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়। এরপর দীর্ঘ তদন্ত শেষে ছিনতাইকারীকে চিহ্নিত করে খুলশী এলাকা থেকে গ্রেফতার করা হয়। ছিনতাই হওয়া টাকাগুলো উদ্ধার করা হয়।

ওই ছিনতাইয়ে নজরুলকে আরও দুই ছিনতাইকারী সহযোগিতা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি। বাকি দুজনকেও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12