সর্বশেষঃ
২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে শক্তভাবে ধরেছে মরক্কো নতুন বাজেট বাস্তবায়নে ‘বড় ৩ বাধা’ চিহ্নত করেছে জামায়াতে ইসলামী নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ, বৈষম্য তৈরি হবে: সিপিডি দেশে আইনশৃঙ্খলার অবনতি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি ডি এম আতিক জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নতুন ডিজি  বিশ্বকাপে উদ্বোধনীতে দ. আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর ডিএসসিসি ৩ দিনে ৩৬,০৮৬ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করেছে সামনে কঠিন সময় অপেক্ষা করছে : প্রধানমন্ত্রী হজ শেষে হাজিরা দেশে ফিরেছেন ঈদ ছুটি শেষে অফিস-আদালত ও ব্যাংক পুনরায় খুলছে সোমবার
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

নকল কসমেটিক্স ও অস্বাস্থ্যকর দ্রব্য, ৮প্রতিষ্ঠানকে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

দূরবীণ নিউজ প্রতিনিধি:
রাজধানীর লালবাগ , কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অনুমোদনহীন নকল কসমেটিক্স ও অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ এবং বিক্রির অভিযোগে ৮ প্রতিষ্ঠানকে ৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত ১০ লাখ টাকা মূল্যের এক ট্রাক নকল কসমেটিক্স জব্দ ও ধ্বংস করেন।

বুধবার (১৩ এপ্রিল) র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব গণমাধ্যমকে এ বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত র‍্যাব-১০ এর একটি দল রাজধানীর লালবাগ, কামরাঙ্গীরচর এবং কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালায় চালিয়ে ৮টি প্রতিষ্ঠানকে ওই জরিমনা করেছেন। এ সময় বিএসটিআই প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

উল্লিখিত এলাকায় অনুমোদনহীন নকল কসমেটিক্স ও অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে- জি বাংলা বেকারিকে ১ লাখ টাকা, বিসমিল্লাহ চানাচুরকে ১ লাখ টাকা, এ্যাঞ্জেল ফুডকে ১ লাখ টাকা, মাস্টার নুডলসকে ১ লাখ টাকা, মদিনা নুডলসকে এক লাখ টাকা, সালমা কসমেটিক্সকে ৫০ হাজার টাকা, মায়ের দোয়া বেকারিকে ১ লাখ ও নামবিহীন একটি কসমেটিক্স উৎপাদনকারী কোম্পানিকে ৩ লাখ টাকাসহ মোট ৮ প্রতিষ্ঠানকে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা করা হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12