সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

বিএনপি স্বাধীনতা বিরোধীদের প্রধানমন্ত্রী বানিয়েছে: এলজিআরডি মন্ত্রী

দূরবীণ নিউজ প্রতিবেদক :

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, মহান মুক্তিযুদ্ধের বিরোধী যারা বাঙালিকে অকাতরে হত্যা এবং মা-বোনদের নির্যাতন করেছে তাদেরকে দেশের প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিলো বিএনপি।

বুধবার (৩০ মার্চ ) স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে স্থাপিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সৌধ’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী ও পাকিস্তানকে মদদ দাতা শাহ আজিজকে বিএনপি ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী বানিয়েছে। মুক্তিযুদ্ধ এবং ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকারীদের দেশ ও বিদেশে বড় বড় পদে পদায়নের মাধ্যমে পুরস্কৃত করেছে। দেশে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃতি করে অনেক মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে।

মোঃ তাজুল ইসলাম বলেন, বিএনপি , জাতীয় পার্টি অথবা অন্য যেকোনো রাজনৈতিক দলই হোক না কেন কেউ যদি দেশ ও দেশের মানুষের সাথে বেইমানি করার অপচেষ্টা করে তাদেরকে কোনো ভাবেই ছাড় দেয়া হবে না।

মন্ত্রী বলেন, বাংলার মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার ক্ষমতা দিয়েছিলেন। বাঙালির সকল অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি। বঙ্গবন্ধু ছাড়া অন্য কেউ স্বাধীনতার ঘোষক হিসেবে দাবি করা অবান্তর। একজন সেক্টর কমান্ডার যিনি বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেয়ার কয়েকদিন পর তাঁর পক্ষে রেডিওতে পাঠ করেন তিনি কিভাবে স্বাধীনতার ঘোষক হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করেই দেশ এগিয়ে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ সাইফুর রহমান। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12