সর্বশেষঃ
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

‘ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেদেশ দলকে অভিনন্দন’

দূরবীণ নিউজ প্রতিবেদক :

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক এ সিরিজ জয়ে দলের সকল খেলোয়াড়, কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ দলের এ ঐতিহাসিক জয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা, পৃষ্ঠপোষকতা ও সঠিক দিকনির্দেশনায় বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে পরাশক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রতিমন্ত্রী এসময় দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজেও বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12