সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

মতিঝিল, ফকিরাপুল ও দয়াগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে ঢাকা দক্ষিণ সিটির অভিযান

দূরবীণ নিউজ প্রতিবেদক :
মতিঝিল শাপলা চত্বর, ফকিরাপুলে বাংলাদেশ ব্যাংক কলোনির সম্মুখে, সায়েদাবাদ জনপদ রোড মোড়ে এবং দয়াগঞ্জের জেলে পাড়া এলাকার শহীদ ফারুক রোডের ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

রোববার (২০ মার্চ) দুপুর থেকে বিকাল অবধি সেসব জায়গায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেন দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান।

অভিযানে মতিঝিল শাপলা চত্বর সংলগ্ন সোনালী ব্যাংক লি: এর পাশে একটি জরাজীর্ণ যাত্রী ছাউনিসহ এর অভ্যন্তরে অবৈধভাবে স্থাপিত একটি সংবাদপত্র বিক্রয় কেন্দ্র, ফকিরাপুলে বাংলাদেশ ব্যাংক কলোনির সম্মুখে দক্ষিণ সিটির যাত্রী ছাউনি সংলগ্ন ফুটপাতে অবৈধভাবে স্থাপিত লাল-সবুজ পরিবহনের একটি কাউন্টার, সায়েদাবাদ জনপদ রোড মোড়ের ফুটপাত হতে ৫টি স্থায়ী-অস্থায়ী স্থাপনা-দোকান ও ১টি অবৈধ পঞ্চায়েত ঘর এবং দয়াগঞ্জের জেলে পাড়া এলাকায় শহীদ ফারুক রোডের উভয় পাশের ফুটপাত হতে ১৫টি অস্থায়ী স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়।

অভিযানকালে সায়েদাবাদ জনপদ রোড মোড়ে ফুটপাত দখল করে পণ্যসামগ্রী রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি ও রাস্তার ক্ষতি সাধন করায় ১টি মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ৯২(৭) ধারায় উক্ত মামলায় অর্থদণ্ড আরোপ করা হয়।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফা খান বলেন, “ফুটপাত দখল করে মানুষের চলাফেরায় বাধাদান এবং রাস্তার শৃঙ্খলা ব্যাহত করায় আজ ৪টি স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি অবৈধ কাউন্টারসহ প্রায় ২২টি স্থায়ী-অস্থায়ী স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়েছে।” #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12